শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন




প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ৮:৫২ pm
Teacher Recruitment প্রাথমিক শিক্ষক নিয়োগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
file pic

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ১ম পর্বের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) রাতে প্রকাশিত ফল অনুযায়ী, লিখিত পরীক্ষায় ৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন। মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

চলতি মাসের ৮ তারিখে ৩ বিভাগের ১৮ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। গত ২৭ ফেব্রুয়ারি এ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD