শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন




গুচ্ছে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪ ৭:০৬ pm
গুচ্ছ examination exam school admission Online Class অনলাইন ক্লাস বিশ্ববিদ্যালয় ক্লাস classroom class room মাধ্যমিক শ্রেণি শিক্ষা প্রতিষ্ঠান এমসিকিউ পরীক্ষা কলেজ স্কুল শিক্ষক প্রাথমিক
file pic

আগামী ৮ মার্চ থেকে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে । পরীক্ষায় অংশ নিতে আগামী ২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

রবিবার (২১ জানুয়ারি) গুচ্ছের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজ বিকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সম্মেলন কক্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির প্রথম সভায় এ সব সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় ২৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন। ২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আগের মতো আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা এবং বিশেষায়িত বিষয়গুলোর জন্য অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফি গ্রহণ করা হবে।

উপাচার্য বলেন, ৮ মার্চ বাণিজ্য শাখার ‘সি’ ইউনিট, ৯ মার্চ মানবিক শাখার ‘বি’ ইউনিট এবং ২৭ এপ্রিল শনিবার বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রদত্ত যোগ্যতার মতো এবারও একই যোগ্যতা নির্ধারণ করা হয় বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবারও সর্বনিম্ন ৩০ নম্বর পাস নম্বর হিসেবে বিবেচনা করা হবে। ৩০ জুনের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করার সিদ্ধান্ত হয়েছে।’

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD