শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন




সহকারী শিক্ষক নিয়োগ: দ্বিতীয় ধাপের পরীক্ষা ২ ফেব্রুয়ারি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪ ৬:৩৯ pm
গুচ্ছ examination exam school admission Online Class অনলাইন ক্লাস বিশ্ববিদ্যালয় ক্লাস classroom class room মাধ্যমিক শ্রেণি শিক্ষা প্রতিষ্ঠান এমসিকিউ পরীক্ষা কলেজ স্কুল শিক্ষক প্রাথমিক
file pic

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে আগামী ২ ফেব্রুয়ারি।

এই ধাপে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের চাকরিপ্রত্যাশীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, আবেদনকারীদের নিজ জেলায় সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা চলবে।

পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আবেদনকারীদের মোবাইল নম্বরে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস পাঠানো হবে। শুক্রবার থেকে admit.dpe.gov.bd ওয়েবসাইটে ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিয়ে অথবা এসএসসি-এর রোল, বোর্ড ও পাশের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্রের রঙিন কপি ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রবেশপত্রে পাওয়া যাবে।

বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজ, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্যাগ, ঘড়ি বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা এ জাতীয় বস্তু সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা করা যাবে না।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD