রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন




বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বছরে ৪ বার নিয়োগের আহ্বান শিক্ষামন্ত্রীর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪ ৯:২২ pm
Teacher Recruitment প্রাথমিক শিক্ষক নিয়োগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
file pic

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে শিক্ষক সংকট দূর করতে বছরে অন্তত চার বার নিয়োগের ব্যবস্থা করার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

সোমবার রাজধানীর ইস্কাটনে বোরাক টাওয়ারে বেসরকারি নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের পেশাগত মানবৃদ্ধি, প্রশিক্ষণসহ কাউকে যদি ক্ষমতায়ন করতে হয় এনটিআরসিএ-কেই করতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, দেশের সকল শিক্ষা বোর্ড, জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সহ সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে সমন্বয় করে এনটিআরসি এর সক্ষমতা বৃদ্ধি করার প্রতি তিনি গুরুত্বারোপ করেন।

শিক্ষক নিয়োগকে আরো ত্বরান্বিত করতে যদি এমপিও নীতিমালায় সংশোধন করার প্রয়োজন হয় তাহলে সে বিষয়ে সুপারিশ করতে তিনি এনটিআরসিএ এর প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় এনটিআরসিএ’র চেয়ারম্যান মোঃ সাইফুল্লাহিল আজম, সদস্য (প্রশাসন ও অর্থ) এস এম মাসুদুর রহমান, সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) ড. মোঃ আবদুল মান্নান, সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) মুহম্মদ নূরে আলম সিদ্দিকী এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD