শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন




টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪ ৮:২৪ pm
Tangail Saree টাঙ্গাইল শাড়ি টাঙ্গাইলের শাড়ি tangail_tat_sari sari শাড়ি
file pic

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়িকে জিআই পণ্য হিসেবে ঘোষণা করেছে শিল্প মন্ত্রণালয়।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন শিল্প মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) গেজেট প্রকাশ হবে।

এর আগে, বালাদেশের ‘টাঙ্গাইল শাড়ি’র ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরে আবেদন করা হয়।

বাংলাদেশের বিখ্যাত টাঙ্গাইল শাড়ির উৎস পশ্চিমবঙ্গ। সম্প্রতি এমনটা দাবি করে ভারতীয় সংস্কৃতি মন্ত্রণালয়। বিতর্কিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্ত্রণালয়ের অফিসিয়াল পেজে একটি পোস্টের মাধ্যমে করা হয়েছিল। যা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দেয়।

ওই পোস্টে তারা দাবি করে, টাঙ্গাইল শাড়ি পশ্চিমবঙ্গ থেকে উদ্ভূত একটি ঐতিহ্যগত হাতে বোনা মাস্টারপিস। এর সূক্ষ্ম গঠন, স্পন্দনশীল রং এবং জটিল জামদানি মোটিফের জন্য বিখ্যাত। এটি এ অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।

সম্প্রতি টাঙ্গাইল শাড়িকে নিজস্ব জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। এরপর ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়িকে নিজেদের পণ্য দাবি করা হয়। এরপরই বাংলাদেশে শুরু হয় নানা ধরনের সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই প্রতিবাদ জানাচ্ছেন । ইতোমধ্যে ভারতের এহেন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে টাঙ্গাইলের বাসিন্দারা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD