রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন




ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৪ মার্চ থেকে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৩ মার্চ, ২০২৪ ৪:৪০ pm
Kamalapur Railway Station Komolapur Railway Station Railway Station Kamalapur Railway কমলাপুর স্টেশন কমলাপুর রেল স্টেশন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের জংশন রেল স্টেশন রেলওয়ে স্টেশন ট্রেন স্টেশন রেলস্টেশন রেলওয়ে স্টেশন kamalapur railway station kamalapur-railway-station রেল স্টেশন train রেললাইন রেল লাইন rail railways রেলমন্ত্রী train Rail Railway Setu Bridge রেলওয়ে সেতু রেল ট্রেন train duel platform railway train
file pic

আগামী ১০ এপ্রিলকে পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আগের ঈদগুলোতে ৫ দিনের টিকিট বিক্রি করলেও এবারই প্রথম ৭ দিনের টিকিট বিক্রি করবে রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে, চলবে ৩০ মার্চ পর্যন্ত।

বুধবার (১৩ মার্চ) রেলওয়ে ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই তথ্য জানান রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী।

তিনি বলেন, আগামী ৩ এপ্রিলের যাত্রার টিকিট পাওয়া যাবে ২৪ মার্চ, ৪ এপ্রিলের টিকিট ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ, ৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।

একইভাবে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে। অর্থাৎ ৩ এপ্রিল পাওয়া যাবে ১৩ এপ্রিলের টিকিটি। যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে পর্যায়ক্রমে ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এপ্রিল।

পূর্বাঞ্চলের টিকিট সকাল ৮টা থেকে এবং পশ্চিমাঞ্চলের সমস্ত আন্তঃনগর ট্রেনের টিকিট বিকেল ২টা থেকে বিক্রি শুরু হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম, সচিব ড. মো. হুমায়ুন কবীর প্রমুখ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD