শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন




বান্দরবানে ৬ উপজেলার সব ব্যাংকের কার্যক্রম বন্ধ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ ৪:৫৫ pm
Saejk Valley Tour Resort Hotel Booking Rangamati Chittagong সাজেক ভ্যালি ভ্রমণ রিসোর্ট হোটেল বুকিং দার্জিলিং মিজোরাম সীমান্ত রাঙ্গামাটি Hill Tracts Rangamati Khagrachhari Thanchi Chittagong Bangladesh Parjatan Corporation haour Bandarban Tourism Border Guards Bangladesh BGB Military force security border বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি বাংলাদেশ ভারত সীমান্ত বাংলাদেশ ভারত সীমান্ত উখিয়া সীমান্ত গোলাগুলি হাওর বুক ভ্রমণ পর্যটন ট্রাভেল ট্যুরিজম পর্যটন বান্দরবান রোয়াংছড়ি রুমা‌ থান‌চি‌ আলীকদম বান্দরবান বান্দরবান রোয়াংছড়ি রুমা থানচি
file pic

বান্দরবানের রুমা ও থানচিতে গত দুদিনে তিনটি ব্যাংকে ডাকাতির ঘটনায় সদর উপজেলা বাদে জেলার ছয়টি উপজেলার সব ব্যাংকের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) বান্দরবান সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (২ এপ্রিল) রাতে রুমা সোনালী ব্যাংক এবং আজ দুপুর সাড়ে ১২টায় থানচির সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় নিরাপত্তার স্বার্থে রুমা, থানচি, রোয়াংছড়ি, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সব ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বান্দরবানে দুই ব্যাংকে ডাকাতি

বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংকে লুটের ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতে জেলার আরেক উপজেলা থানচির দুই ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৩ এপ্রিল) দুপুরে থানচি বাজার এলাকায় সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির ঘটনা ঘটে।

দুপুর ১টার দিকে থানচি বাজারে ঢুকে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা দুই ভাগে বিভক্ত হয়ে সোনালী ও কৃষি ব্যাংকের শাখায় হামলা চালায়। এ সময় বাজার এলাকায় ফাঁকা গুলি ছোড়ে তারা। এতে আতঙ্কে সবাই পালাতে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা দুটি ব্যাংকে লুটপাট চালিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর থেকে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন ঢাকা পোস্টকে বলেন, সকালে সশস্ত্র একদল সন্ত্রাসী উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংক-এ পৃথকভাবে হামলা চালায়। কর্মকর্তা, কর্মচারীদের জিম্মি করে সোনালী ব্যাংক থেকে ১৫ লাখ টাকা এবং কৃষি ব্যাংক থেকে ২ লাখ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা।

তিনি বলেন, এ ঘটনায় কারা জড়িত সে ব্যপারে এখনই কিছুই বলতে পারছি না। বর্তমানে উপজেলা সদরে পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহলে আছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD