বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন




স্কুলে কৃমির ওষুধ খাবে ১২-১৬ বছর বয়সী সব শিশু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ ৯:৫৭ pm
class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল file pic Primary High school Class Students Student institution Education COLLEGE admission circular মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর স্কুল স্কুলে ভর্তি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয় মাউশি
file pic

বিদ্যালয়গামী ও বিদ্যালয় বহির্ভূত ১২ থেকে ১৬ বছর বয়সী শিশুদের আগামী ২৮ এপ্রিল থেকে কৃমিনাশক ওষুধ খাওয়াবে সরকার।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের অংশ হিসেবে প্রথম ধাপে আগামী ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত চট্টগ্রাম, রংপুর, খুলনা ও ময়মনসিংহ বিভাগে এবং দ্বিতীয় ধাপে ১৫ থেকে ২১ মে পর্যন্ত ঢাকা, বরিশাল, রাজশাহী ও সিলেট বিভাগে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে।

গত ১৯ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত টেকনিক্যাল কমিটির সভায় ২৯তম ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ পালনের সিদ্ধান্ত হয়। এরপর গত ২৭ মার্চ মাউশি মহাপরিচালককে কার্যক্রমটি পালনের নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীসহ ১২ থেকে ১৬ বছর বয়সী বিদ্যালয়গামী ও বিদ্যালয় বহির্ভূত যেমন- পথশিশু, কর্মজীবী শিশু, বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীসহ সব শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত করে এক ডোজ কৃমিনাশক ওষুধ (মেবেন্ডাজোল ৫০০ মিলিগ্রাম) খাওয়ানো হবে।

‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ পালনের জন্য জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের নিজ নিজ ক্লাস্টারের স্কুলে কার্যক্রমটি সুষ্ঠুভাবে প্রতিপালনে নিবিড়ভাবে তত্ত্বাবধান করতে বলা হয়েছে। এছাড়া শিক্ষকদের এ কর্মসূচিতে সম্পৃক্ত হতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD