মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন




ঘূর্ণিঝড়: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে বিজ্ঞপ্তি জারি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৬ মে, ২০২৪ ৫:৪৬ pm
EXAM EXAMS SSC EXAMINATIONS ssc এসএসসি ssc class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল file pic class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল
file pic

ঘূর্ণিঝড় রিমালের কারণে উপকূলীয় জেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ও দুর্যোগ পরিস্থিতিতে এর অবকাঠামো ব্যবহারের বিষয়ে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বঙ্গোপসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের কারণে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের উপকূলীয় এলাকা অতিক্রম করার সম্ভাবনা আছে। এ অবস্থায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রমের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এছাড়া দুর্যোগে উপকূলীয় এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ব্যবহার করতে ব্যবস্থা করবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD