শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন




ঘূর্ণিঝড়ে ১২ জনের মৃত্যু, ১৯ জেলায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ মে, ২০২৪ ৮:২৬ pm
cox মোখা Natural disaster প্রাকৃতিক দুর্যোগ Cyclone Storm winds wind atmosphere natural environment heavy fall rain snow hail violent outbreak thunder lightning unaccompanied Disaster বজ্র ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি তীব্র বজ্রপাত দুর্যোগ আবহাওয়ায় বিদ্যুৎচমক তুষারপাত বায়ুপ্রবাহ দাবানল বৃষ্টি Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর sign cyclone weather প্রাকৃতিক rain ঝড়-বৃষ্টি rain চট্টগ্রাম Tidal bore জলোচ্ছ্বাস মাইক mike microphone CYCLONE MOCHA ghurnijhor সাইক্লোন ঘূর্ণিঝড় মোখা টর্নেডো Natural disaster প্রাকৃতিক দুর্যোগ Cyclone Storm winds wind atmosphere natural environment heavy fall rain snow hail violent outbreak thunder lightning unaccompanied Disaster বজ্র ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি তীব্র বজ্রপাত দুর্যোগ আবহাওয়ায় বিদ্যুৎচমক তুষারপাত বায়ুপ্রবাহ দাবানল বৃষ্টি Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর sign cycloneটর্নেডো Natural disaster প্রাকৃতিক দুর্যোগ Cyclone Storm winds wind atmosphere natural environment heavy fall rain snow hail violent outbreak thunder lightning unaccompanied Disaster বজ্র ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি তীব্র বজ্রপাত দুর্যোগ আবহাওয়ায় বিদ্যুৎচমক তুষারপাত বায়ুপ্রবাহ দাবানল বৃষ্টি Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর sign cyclone বজ্রপাত micking ঘূর্ণিঝড় মোখা মাইকিং ঘূর্ণিঝড় Cyclone মাইক mike microphone CYCLONE MOCHA ghurnijhor সাইক্লোন ঘূর্ণিঝড় মোখা টর্নেডো Natural disaster প্রাকৃতিক দুর্যোগ Cyclone Storm winds wind atmosphere natural environment heavy fall rain snow hail violent outbreak thunder lightning unaccompanied Disaster বজ্র ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি তীব্র বজ্রপাত দুর্যোগ আবহাওয়ায় বিদ্যুৎচমক তুষারপাত বায়ুপ্রবাহ দাবানল বৃষ্টি Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর sign cycloneটর্নেডো Natural disaster প্রাকৃতিক দুর্যোগ Cyclone Storm winds wind atmosphere natural environment heavy fall rain snow hail violent outbreak thunder lightning unaccompanied Disaster বজ্র ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি তীব্র বজ্রপাত দুর্যোগ আবহাওয়ায় বিদ্যুৎচমক তুষারপাত বায়ুপ্রবাহ দাবানল বৃষ্টি Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর sign cyclone বজ্রপাত micking ঘূর্ণিঝড় মোখা মাইকিং
file pic

র্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় ছয় জেলা হতে এ পর্যন্ত ১২ জন মারা গেছেন। জেলাগুলো হলো খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চট্টগ্রাম।

ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি নিয়ে সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এ কথা জানান। তিনি জানান, ঘূর্ণিঝড়ে ১৯ জেলায় ৩৭ লাখ ৫৮ হাজার ৯৬ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১ লাখ ৫০ হাজার ৪৭৫ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

ঘূর্ণিঝড় রিমাল রোববার রাত ৮টার দিকে মোংলার দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনাসহ উপকূলের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যায়। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ থেকে ১২০ কিলোমিটার। এর প্রভাবে বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। গিয়ে স্রোতে তলিয়ে প্রাণ যায় তার।

ভোলা দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মো. মনিরের ছেলে মো. মাইশা (৪), বোরহানউদ্দিন উপজেলার ৬ নম্বর সাচড়া ইউনিয়নের বাথানবাড়ী গ্রামের মো. জাহাঙ্গীর (৫০) ও লালমোহন পশ্চিমচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মনোজা খাতুন। এর মধ্যে দুইজন গাছের নিচে চাপা পড়ে মারা যায়। মনোজা খাতুন টিনের ঘরের নিচে চাপা পড়ে মারা যান।

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন টেক্সটাইল আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় (২৬)

পটুয়াখালী

ঝড় শুরুর আগে রোববার দুপুরে জলোচ্ছ্বাসের সময় পটুয়াখালীতে বোন ও ফুফুকে উদ্ধার করতে গিয়ে পানির তোড়ে ভেসে মারা গেছে এক যুবক।

মো. শরীফ হাওলাদার নামের ২৮ বছর বয়সী ওই যুবক কলাপাড়া উপজেলার ধূলাসর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অনন্তপাড়া এলাকার আবদুর রহিম হাওলাদারের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শরীফের ফুফু মাতোয়ারা বেগম কাউয়ার চর এলাকায় বসবাস করেন। ওই বাড়িতে তার বোনও ছিলেন।

দুপুরের দিকে শরীফ তার বড় ভাই ও ফুফাকে নিয়ে বোন এবং ফুফুকে উদ্ধার করতে যায়। পথে বেড়িবাঁধের বাইরে একটি গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে গিয়েছিল।

শরীফ সাতার কেটে সড়কটি পার হয়ে ফুফুর ঘরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ঢেউয়ের তোড়ে তিনি হারিয়ে যান। পরে এক ঘণ্টা পর তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

এদিকে ঝড়োবাতাসে গাছ উপড়ে পড়ে পটুয়াখালীর দুমকি ও বাউফলে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী জানান, উপজেলা পরিষদ সংলগ্ন স্থানে একটি পরিত্যাক্ত ঘরে চাপা পড়ে আবদুল করিম নামে ৬৫ বছর বয়সী একজন মারা যান সোমবার সকালে।

আবদুল করিম নাজিরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সোবাহান মৃধার ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদ জানান, সকাল ৮টার দিকে পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানী এলাকায় নিজ বসত ঘরে গাছ চাপা পড়ে জয়নাল হাওলাদার নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়। ঘরে থাকা তার স্ত্রীও আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ঘূর্ণিঝড় থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যায় উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামে এ ঘটনা ঘটে বলে শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান।

তিনি বলেন, “ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে নাপিতখালী গ্রামে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সন্ধ্যায় গ্রামের বাসিন্দা শওকাত মোড়ল (৬৫) বাড়ি থেকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় হয়ত হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।”

শওকাত মোড়লের পুত্রবধূ আছমা খাতুন সাংবাদিকদের বলেন, “সন্ধ্যার দিকে আমার শ্বশুর-শাশুড়ি দুজন মিলেই নাপিতখালী আশ্রয়কেন্দ্রে যাচ্ছিলেন। ঝড়ো বাতাসে রাস্তায় পড়ে গিয়ে আমার শ্বশুর মারা গেছেন।”

খুলনা

ঝড়ের মধ্যে বসত ঘরের ওপর গাছ পড়ে খুলনার বটিয়াঘাটায় লাল চাঁদ মোড়ল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে, ৩৬ বছর বয়সী লাল চাঁদ বটিয়াঘাটার সুরখালী ইউনিয়নের গাওহড়া গ্রামের মৃত গহর আলী মোড়লের ছেলে।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজমুল হুসাইন খান জানিয়েছেন, রোববার রাতে আশ্রয়কেন্দ্রে ছিলেন লাল চাঁদ। সোমবার সকালে বাড়ি ফিরে যান তিনি। সেখানে গাছ চাপা পড়ে মারা যান।

ভোলা

ভোলার লালমোহন উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ঘরের নিচে চাপা পড়ে এক নারীর প্রাণ গেছে।

সোমবার ভোররাত ৪টার দিকে চর উমেদ ইউনিয়ন পরিষদের চর উমেদ এলাকায় এ ঘটনা ঘটে বলে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম জানান।

তিনি বলেন, “ঘূর্ণিঝড়ে ঘরের নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তবে এ ব্যাপারে এখনও বিস্তারিত জানা যায়নি।”

৫৫ বছর বয়সী মনেজা খাতুন চর উমেদ এলাকার আব্দুল কাদেরের স্ত্রী।

পশ্চিম চর উমেদ ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা মো. হান্নান বলেন, মনেজা খাতুন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। তার স্বামী ও নাতনিও একই ঘরে ঘুমিয়ে ছিলেন।

ভোর ৪টার দিকে তীব্র ঝড়ের মধ্যে তাদের বসত ঘরটি বিধ্বস্ত হয়। এ সময় তার স্বামী ও নাতনি বের হতে পারলেও মনেজা ঘরের নিচে চাপা পড়েন। পরে প্রতিবেশীরা গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

এছাড়া দৌলতখান উপজেলায় ঝড়ের মধ্যে গাছ হাপা পড়ে মাইশা নামের ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দৌলতখান থানার ওসি রোহানউদ্দিন।

আর বোরহান উদ্দিন উপজেলায় ঝড়ে গাছ চাপা পড়ে জাহাঙ্গীর নামের ৫০ বছর বয়সী একজনের মৃত্যুর খবর দিয়েছেন বোরহান উদ্দিন থানার ওসি শাহীন।

তবে এ দুটি ঘটনার বিস্তারিত বিবরণ তাৎক্ষণিকভাবে পওয়া যায়নি।

বরিশাল

বরিশালে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট ঝড়-বৃষ্টির মধ্যে একটি ভবনের দেয়াল ধসে খাবারের হোটেলে পড়ার পর ওই হোটেলের মালিক ও কর্মীর মৃত্যু হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আরিচুল হক জানান, সোমবার ভোরে ৪টার দিকে নগরীর রুপাতলী এলাকায় লিলি পেট্রোল পাম্পের পাশে এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- লোকমান হোটেলের মালিক লোকমান হোসেন (৫৮) এবং কর্মী মোকলেসুর রহমান (২৮)। আহত আারেক কর্মী শাকিবকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মাহমুদ বলেন, ভোরে লোকমান, মোকলেস ও শাকিব টিনশেডের ওই হোটেলের ভেতরে ঘুমিয়ে ছিলেন। বাইরে তখন ঝড়-বৃষ্টি চলছিল।

“এক পর্যায়ে পাশের তিনতলা ভবনের ছাদের দেয়ালের কিছু অংশ ধসে হোটেলের টিনের চালে ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”

খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে দুজনের লাশ উদ্ধার এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করে বলে জানান ওসি।

এদিকে চর দাড়িয়াল গ্রামে ঝড়ের মধ্যে বাজারে যাওয়ার পথে গাছের ডাল পড়ে জালাল সিকদার নামের ৫৫ বছর বয়সী একজনের মৃত্যু হয় বলে বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন জানান।

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পড়ে এক পথচারীর প্রাণ গেছে। সোমবার সকালে নগরীর বায়েজিদ বোস্তামীর চন্দ্রনগর তালতলার জেডএ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত পথচারীর নাম সাইফুল ইসলাম হৃদয় (২৬); তিনি থাকতেন খুলশী থানার চৌধুরী নগর শতাব্দী হাউজিং এলাকায়, কাজ করতেন বায়েজিদ তারা গেইট এলাকার একটি কার্টন ফ্যাক্টরিতে। হৃদয়ের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, ” সকালে কাজে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পড়ে ছেলেটি শরীরের ওপরে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”

মাদ্রাসার জন্য ওই ভবনটি নির্মাণ করা হচ্ছিল জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেছেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রবল বৃষ্টিপাতে দেয়ালটি আলগা হয়ে পড়ে যায়।

সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ে ১৯ জেলার ১০৭টি উপজেলার বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩৭ লাখ ৫৮ হাজারের বেশি। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে ৩৫ হাজার ৪৮৩টি ঘরবাড়ি। এ ছাড়া আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে ১ লাখ ১৪ হাজার ৯৯২টি ঘরবাড়ি।

প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ৬ কোটি ৮৫ লাখ টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫টি জেলায় নগদ সহায়তার ৩ কোটি ৮৫ লাখ টাকা, ৫ হাজার ৫০০ মেট্রিক টন চাল, ৫ হাজার প্যাকেট শুকনো খাবার, শিশুখাদ্য কেনার জন্য ১ কোটি ৫০ লাখ টাকা, গোখাদ্য কেনার জন্য ১ কোটি ৫০ লাখ টাকা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী মহিববুর রহমান জানান, ঘূর্ণিঝড় সতর্কতার পরিপ্রেক্ষিতে উপকূলীয় এলাকাগুলোতে ৯ হাজার ৪২৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্র ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। গরু, মহিষ, ছাগল-ভেড়াসহ আশ্রিত পশুর সংখ্যা ৫২ হাজার ১৪৬। এ ছাড়া দুর্গত মানুষকে চিকিৎসাসেবা দিতে ১ হাজার ৪৭১টি মেডিকেল দল গঠন করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD