বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন




প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ভাইভা নিয়ে নতুন সিদ্ধান্ত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ ২:৩৬ pm
Teacher Recruitment প্রাথমিক শিক্ষক নিয়োগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
file pic

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে ৩য় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিলো আপিল বিভাগ সে স্টে অর্ডার ভ্যাকেন্ট করে দিয়েছে। এ পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা গ্রহণে আর বাধা নেই।

বৃহস্পতিবার (৩০ মে) এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন।

এর আগে ঢাকা ও চট্টগ্রামের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ভাইভা পরীক্ষা প্রশ্ন ফাঁসের অভিযোগে স্থগিত করেন হাইকোর্ট। এতে অপেক্ষায় থাকা ৪৬ হাজার ভাইভা পরীক্ষার্থীরা বিপাকে পড়ে। তাদের মধ্যে স্থগিত হওয়া ভাইভা আদৌ হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD