সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন




বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে ব্রাজিল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ জুন, ২০২৪ ৮:২০ pm
Brazil national football team Neymar da Silva Santos ব্রাজিল জাতীয় ফুটবল দল নেইমার দ্য সিলভা সান্তোস পতাকা flag Flag Brazil Bangladesh ব্রাজিল পতাকা বাংলাদেশ পতাকা
file pic

প্রথমবারের মতো বাংলাদেশি শিক্ষার্থীদের স্বলারশিপ দেবে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। এই স্কলারশিপের আওতায় ব্রাজিলের শতাধিক সরকারি ও বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়ার সুযোগ মিলবে তাদের। সম্প্রতি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর। মাধ্যমিক ও সমপর্যায়ের পরীক্ষায় নম্বর থাকতে হবে ৬০ শতাংশ। স্নাতক পর্যায়ে যারা পড়তে চান, তারা আগামী জুলাই মাস পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

তবে ব্রাজিলে থাকা-খাওয়ার খরচ শিক্ষার্থীকেই বহন করতে হবে। এ জন্য শিক্ষা চলাকালে ব্রাজিলে জীবনধারণের ব্যয় বহন করা শিক্ষার্থীর পক্ষে সম্ভব হবে কি না, এ-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা আছে, বর্তমান সময়ে ব্রাজিলে জীবনধারণের ব্যয় মাসে ন্যূনতম ৪০০ ডলার যা বাংলাদেশি টাকায় মাাসে প্রায় ৪৭ হাজার টাকা।

আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে এই ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন : dce@itamaraty.gov.br অথবা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি নিচে দেখতে পারেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD