রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন




তিন দিন সাধারণ ছুটি ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৪ আগস্ট, ২০২৪ ৬:২৪ pm
বেকার Office অফিস কার্যালয় দপ্তর exam jobs bd jobs bdjobs Career Circular chakrir khobor recruitment Candidate বেতন চাকরি খবর চাকুরি বাকরি চাকরিজীবী চাকুরে আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি চাকরী মৌখিক পরীক্ষা প্রার্থী ক্যারিয়ার বিজ্ঞাপন পদ জব সার্কুলার কোম্পানি BCS Examination Bangladesh Public Service Commission বিসিএস পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন Bangladesh Public Service Commission psc বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি BCS Examination Bangladesh Public Service Commission বিসিএস পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন Bangladesh Public Service Commission psc বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি
file pic

দেশের চলমান পরিস্থিতিতে সোমবার থেকে তিনদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার এক নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে আজ সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো।

তিন দিন ব্যাংক বন্ধ

সোম, মঙ্গল ও বুধবার (৫-৭ আগস্ট) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এ তথ্য জানান। তিনি বলেন, সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

অনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্ট বন্ধ ঘোষণা

সোমবার (৫ আগস্ট) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। রোববার (৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধান বিচারপতি প্রয়োজন মনে করলে যেকোনো স্থানে হাইকোর্টের বেঞ্চ বসাতে পারবেন। এদিকে দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD