শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন




অন্তর্বর্তী সরকারের শপথ বৃহস্পতিবার: সেনাপ্রধান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৭ আগস্ট, ২০২৪ ৬:১৯ pm
General Waker-Uz-Zaman officially assumed office as the Army Chief of Bangladesh Chief of Army Staff General Waker Uz Zaman sena সেনাপ্রধানের দায়িত্ব নিলেন ওয়াকার-উজ-জামান সেনা প্রধান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান Army Staff Bangladesh Army বাংলাদেশ সেনাবাহিনী সেনা sena army Bangladesh Armed Forces AFD Military Army Navy Air Force সেনাবাহিনী আর্মি বাহিনী ‎বাংলাদেশ সশস্ত্র বাহিনী সামরিক শক্তি United Nations Peacekeeping Mission জাতিসংঘ শান্তিরক্ষা শান্তি মিশন নারী শান্তিরক্ষী UN শান্তিরক্ষী army
file pic

ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে বৃহস্পতিবার শপথ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। ওইদিন রাত ৮টার দিকে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (৭ আগস্ট) সেনা সদর দপ্তরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

সেনাবাহিনী প্রধান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে রাষ্ট্রপতি ছাড়াও রাজনৈতিক দল ও ছাত্রদের সঙ্গে আলোচনা হয়েছে। সবার সম্মতিক্রমে ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের ১৫ জন সদস্য থাকতে পারে বলেও জানান তিনি।

এসময় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন সেনাপ্রধান। একই সঙ্গে পুলিশ সক্রিয় হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD