শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন




ড. মুহাম্মদ ইউনূসের সাজা বাতিল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৭ আগস্ট, ২০২৪ ৬:২৫ pm
Muhammad Yunus Bangladeshi social entrepreneur banker economist civil society leader awarded Nobel Peace Prize founding Grameen Bank microcredit microfinance মুহাম্মদ ইউনূস অধ্যাপক বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার অর্থনীতিবিদ ক্ষুদ্রঋণ প্রবর্তক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা
file pic

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ৬ মাসের সাজা বাতিল করেছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

বুধবার শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল এ আদেশ দেন। আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। শ্রম আইন লঙ্ঘনের দায়ে গত ১ জানুয়ারি ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা। সাজার পাশাপাশি পৃথক দুই ধারায় প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২৫ দিনের আরও সাজা ভোগ করতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD