শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন




চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিক্ষোভ, গুলি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪ ৫:২৪ pm
জেলখানা arrested Dhaka Central Jail Keraniganj ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ Kashimpur Central Jail কাশিমপুর কারাগার Kashimpur Central Jail কাশিমপুর কারাগার Kashimpur Central Jail কাশিমপুর কারাগার Dhaka Central Jail Keraniganj ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ গ্রেফতার custody Arrest suspected observed crime charged গ্রেপ্তার আটক ধরপাকড় পুলিশ অভিযান মামলা আসামি কারাগার আদালত arrest
file pic

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দিরা বিক্ষোভ করছেন। বাইরে থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। শুক্রবার দুপুর পৌনে ২টার পর নগরীর কোতোয়ালি থানার লালদিঘীপাড়ে কারাগারের ভেতরে এই অস্থিরতা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা কারাগারে ঢুকেছেন। এ প্রসঙ্গে কারাগার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে এক কারারক্ষী বলেন, জুমার নামাজের পর মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন বন্দিরা। এক পর্যায়ে কারা ফটক ভেঙে বের হওয়ার চেষ্টা করেন তারা। কারারক্ষীরা বিদ্রোহ দমনের চেষ্টা করেন। খবর পেয়ে সেনা সদস্যরা আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি করেন তারা।

তিনি আরও জানান, গত কয়েক দিনে হাজারখানেক রাজনৈতিক নেতাকর্মীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এখন কারাগারে তেমন রাজনৈতিক নেতাকর্মী নেই বললেই চলে। কারাগারে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট ও বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা রয়েছেন। তারা মুক্তির জন্য বিক্ষোভ করছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD