শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন




বিএফআইইউয়ের সতর্কতা

সন্দেহজনক লেনদেন হলেই ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪ ৫:২৫ pm
বেকার banking Bank transactions Bank transaction ব্যাংক লেনদেন ব্যাংকলেনদেন Office অফিস কার্যালয় দপ্তর exam jobs bd jobs bdjobs Career Circular chakrir khobor recruitment Candidate বেতন চাকরি খবর চাকুরি বাকরি চাকরিজীবী চাকুরে আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি চাকরী মৌখিক পরীক্ষা প্রার্থী ক্যারিয়ার বিজ্ঞাপন পদ জব সার্কুলার কোম্পানি BCS Examination Bangladesh Public Service Commission বিসিএস পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন Bangladesh Public Service Commission psc বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি BCS Examination Bangladesh Public Service Commission বিসিএস পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন Bangladesh Public Service Commission psc বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি JOB bank
file pic

ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হলেই তা জব্দ করা হবে বলে সতর্ক করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদরা দেশের চলমান পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংক থেকে যাতে অর্থ সরানো ও পাচার করতে না পারে সেজন্য এমন কড়াকড়ি আরোপ করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশের সব রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলোর চিফ অ্যান্টি-মানি লন্ডারিং অফিসারদের সঙ্গে বৈঠকে এ সতর্কবার্তা দিয়েছে বিএফআইইউ।

বৈঠকে বলা হয়, যেকোনো ধরনের সন্দেহজনক লেনদেন হলে সঙ্গে সঙ্গে সন্দেহজনক লেনদেন (এসটিআর) ও সন্দেহজনক কার্যক্রম (এসএআর) প্রতিবেদন দিতে হবে। এসটিআর বা এসএআর অনুযায়ী প্রয়োজন মনে হলে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা জব্দ করা হবে। পরিচিত বা স্বজনপ্রীতি করে ছাড় দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাধারণত সার্কুলারের মাধ্যমে সব ব্যাংকে এ ধরনের নির্দেশনা দিয়ে থাকে বিএফআইইউ। তবে বিএফআইইউ-প্রধান না থাকায় সার্কুলার জারি করা সম্ভব হয়নি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD