শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন




স্বর্ণের দামে নতুন রেকর্ড, বুধবার কার্যকর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪ ৯:৪১ pm
গহনা অলঙ্কার দুল চুড়ি হাড় সীতা পায়েল নূপুর অলংকার রুপার রুপা গয়না জুয়েলারি jewellery gold coin স্বর্ণ মুদ্রা সোনা gold gold mela ভাকুর্তার গয়না ভাকুর্তা গয়না
file pic

দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে উঠেছে স্বর্ণ। ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫১৭ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

দাম বাড়ানোর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে এক লাখ ২৪ হাজার ৫০১ টাকা। যা মঙ্গলবার (২০ আগস্ট) পর্যন্ত ছিল এক লাখ ২২ হাজার ৯৮৫ টাকা।

মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।

এর আগে রোববার (১৮ আগস্ট) সন্ধ্যায় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বাড়িয়ে এক লাখ ২২ হাজার ৯৮৫ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে বলা হয়। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD