শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন




৬ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের জলকপাট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪ ৯:৩১ am
জলবিদ্যুৎ কেন্দ্র Kaptai Lake কাপ্তাই হ্রদ কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ... রাঙামাটি জেলার একটি কৃত্রিম হ্রদ ফারাক্কা গেট কাপ্তাই বাঁধ
file pic

ছয় ঘণ্টা পানি ছাড়ার পর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের জলকপাটগুলো বন্ধ করে দেয়া হয়েছে। রোববার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে এই সিদ্ধান্ত নেয়া হয়। পানি বৃদ্ধি পেলে আবারও খুলে দেয়া হবে গেট।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) এটিএম আব্দুজ্জাহের জানান, রোববার (২৫ আগস্ট) সকাল আটটা থেকে দুইটা পর্যন্ত প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নির্গত হয়েছে কর্ণফুলী নদীতে। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটে উৎপাদন হচ্ছে। এজন্য প্রতি সেকেন্ডে ৩২ থেকে ৩৩ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

এর আগে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি হওয়ায় আজ সকাল ৮টায় জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি খুলে দেওয়া হয়েছিল।

কাপ্তাই হ্রদে বাঁধ দেয়া অংশে ১২ দশমিক ২ মিটার দৈর্ঘ্য এবং ১১ দশমিক ৩ মিটার প্রস্থের ১৬টি জলকপাট বা স্লুইসগেট রয়েছে। এগুলো দিয়ে একসঙ্গে প্রতি সেকেন্ডে ৫ লাখ ২৫ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা যায়। ১০৯ এমএসএল (মিন সি লেভেল) ধারণক্ষমতা সম্পন্ন হলেও হ্রদে ১০৮ এমএসএলের অধিক পানি পূর্ণ হলে বিপৎসীমার অবস্থা সৃষ্টি হয়। এই পরিমাপে পৌঁছালে ছাড়া হয় কাপ্তাই লেকের পানি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD