বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন




জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪ ৫:১২ pm
National University public Bachelor Degree Honours Masters affiliating graduate post-graduate colleges professional institutions Gazipur কলেজ রেজাল্ট অনার্স ডিগ্রি ভর্তি পরীক্ষা ফলাফল স্নাতক সম্মান ফরম ফিল-আপ গাজীপুর এনইউ NU জাতীয় বিশ্ববিদ্যালয় nu
file pic

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা এই সময়ের মধ্যে উপস্থিত থাকবেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এর আগে বুধবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি কাজ শুরুর পর শিক্ষক-কর্মকর্তাদের জন্য নতুন এ নির্দেশনা এলো।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD