বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন




৪০তম বিসিএস থেকে প্রধান শিক্ষক পদে ২০৮ জনের নিয়োগ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৩২ pm
exam jobs bd jobs bdjobs Career Circular chakrir khobor recruitment Candidate বেতন চাকরি খবর চাকুরি বাকরি চাকরিজীবী চাকুরে আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি চাকরী মৌখিক পরীক্ষা প্রার্থী ক্যারিয়ার বিজ্ঞাপন পদ জব সার্কুলার কোম্পানি BCS Examination Bangladesh Public Service Commission বিসিএস পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন BCS Examination Bangladesh Public Service Commission বিসিএস পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন Bangladesh Public Service Commission psc বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি
file pic

৪০তম বিসিএস থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে ২০৮ জনকে নিয়োগ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশের আলোকে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগ দেয়া হয়েছে বলে রোববার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানায় মন্ত্রণালয়।

এতে বলা হয়, ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (প্রশিক্ষণবিহীন) নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণি হিসেবে উপজেলা/থানাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগ দেয়া হয়।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২৯ আগস্ট এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD