রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন




এখনও উদ্ধার হয়নি ১ হাজার ৮৮৫ অস্ত্র

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ ৮:৫৪ pm
firearm firearms আগ্নেয়াস্ত্র firearm Pistol Shotgun Shot gun bandhuk বন্ধুক পিস্তল অস্ত্র বন্দুক রিভলবার হ্যান্ডগান রাইফেল শটগান
file pic

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় এখনো দেড় হাজারের বেশি অস্ত্র উদ্ধার করা যায়নি। সেই সঙ্গে উদ্ধার হয়নি লুট হওয়া প্রায় ৩ লাখ গোলাবারুদ। অন্যদিকে শনিবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত সবমিলিয়ে লুট হওয়া ৩ হাজার ৯৩৩টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ঢাকাসহ সারা দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত লুট হওয়া অস্ত্রের সংখ্যা ৫ হাজার ৮১৮টি। আজকের দিন পর্যন্ত ৩ হাজার ৯৩৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে রাইফেল, এসএমজি, এলএমজি ও পিস্তলসহ এখনো ১ হাজার ৮৮৫টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিশ সদর দপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, লুট হওয়া ৮৩৯টি চায়না রাইফেলের মধ্যে এখন পর্যন্ত ২৯৬টি উদ্ধার করা যায়নি। পাশাপাশি ৮ রাইফেল উদ্ধার হলেও একটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। সেই সঙ্গে লুট হওয়া ১৯১টি এসএমজির মধ্যে ৬০টি এখনো উদ্ধার করা যায়নি। এছাড়া লুট হওয়া ৩২টি এলএমজির মধ্যে ১১টি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। পাশাপাশি ৭৩১টি পিস্তল উদ্ধার হলেও ৮২৫টি পিস্তল এখনো উদ্ধার হয়নি।

অন্যদিকে ৯X১৯ মিলিমিটারের ৩৩টি এসএমজি/এসএমটির মধ্যে এখন পর্যন্ত ৩২টি উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ১ হাজার ৬২৪টি শটগান উদ্ধার হলেও ৬৭টি এখনো উদ্ধার হয়নি। পাশাপাশি ৪৭৬টি গ্যাস গান উদ্ধার করা হলেও ১১৭টি এখনো উদ্ধার করা যায়নি। এছাড়া ১৪টি টিয়ার গ্যাস লঞ্চারের (সিক্স শট) মধ্যে এখন পর্যন্ত ৯টি এবং ৩টি সিগন্যাল পিস্তলের মধ্যে দুটি এখনো উদ্ধার হয়নি।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করে। ওই ঘটনায় বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা। গত ৩ সেপ্টেম্বর পর্যন্ত লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ জমা দেয়ার সময় দেয়া হয়েছিল। বেঁধে দেয়া এই সময় শেষ হওয়ার পর ৪ সেপ্টেম্বর থেকে লুট হওয়া ছাড়াও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD