বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন




আগস্টে মূল্যস্ফীতি কমেছে: বিবিএস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ৫:৪৭ pm
Bangladesh Bureau of Statistics বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস Bangladesh bureau of statistics BBS
file pic

গত জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। জুলাই মাসের তুলনায় আগস্টে সার্বিক মূল্যাস্ফীতি ১ দশমিক ১৭ শতাংশ কমেছে। রোববার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং-এর মূল্য ও মজুরি পরিসংখ্যান শাখা থেকে আগস্টের মূল্যাস্ফীতির প্রতিবেদন প্রকাশ করা হয়।

বিবিএস জানায়, গত জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ, যা আগস্টে কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪৯ শতাংশে। এছাড়া আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৬ শতাংশে, যা জুলাই মাসে ছিল ১৪ দশমিক ১০ শতাংশ। অন্যদিকে খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। এ খাতে জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬৮ শতাংশ, যা আগস্টে কিছু বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশে।

এর আগে জুলাই মাসে গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছিল। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মাস আগস্টে মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘর ছাড়িয়ে যায়। ওই মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ১১ দশমিক ৬৬ শতাংশ। গত জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭২ শতাংশ।

অন্যদিকে খাদ্য মূল্যস্ফীতি জুলাই মাসে বেড়ে ১৪ শতাংশ ছাড়ায়। যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতি ছিল ২০১১ সালের এপ্রিলে ১৪ দশমিক ৩৬ শতাংশ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD