বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন




সেপ্টেম্বরের শেষ সপ্তাহে চালু হতে পারে ঢাবির ক্লাস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ৯:২৯ pm
Dhaka university du ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ডিইউ DU ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University ঢাকা বিশ্ববিদ্যালয় বাসে মিলবে ওয়াইফাই The DU residential hall may open in March ঢাকা বিশ্ববিদ্যালয়
file pic

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনের সঙ্গে বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগসমূহের চেয়ারম্যান, ইনস্টিটিউটসমূহের পরিচালক এবং অফিস প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এ সভা হয়।

সভায় সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে ক্লাস শুরুর বিষয়ে প্রাথমিক প্রস্তাব গৃহীত হয়েছে। আগামীতে সিন্ডিকেট সভায় বিষয়টি চূড়ান্ত হবে। এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থীসহ সব অংশীজনের সহযোগিতা কামনা করেছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি সভায় সভাপতিত্ব করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় আলোচনায় উঠে আসে দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে এরইমধ্যেই হল পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সম্পন্ন হয়েছে। বিভাগ ও ইনস্টিটিউট পর্যায়েও এ ধরনের মতবিনিময় অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের ফলে এরইমধ্যে বেশ কিছু বিষয় উঠে এসেছে, যা প্রশাসন গুরুত্বসহকারে বিবেচনা করছে। সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় বলেও উল্লেখ করা হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD