বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন




ঢাকা-টরন্টো রুটে ফ্লাইট বাড়াচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ৫:৩৫ pm
টার্মিনাল এয়ারপোর্ট HSIA CAAB hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর Hazrat Shahjalal International Airport Flight International biman bangladesh airline বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার লাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমান বন্দর এয়ারলাইনস এয়ার লাইনস ফ্লাইট
file pic

ঢাকা থেকে কানাডার টরন্টোতে ফ্লাইট বাড়াচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চলতি বছরের ৩১ অক্টোবর থেকে বাড়তি ফ্লাইট চালু করবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা। বুধবার (১১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ঢাকা-টরন্টো-ঢাকা রুটে আগামী ৩১ অক্টোবর (শীতকালীন সূচি) থেকে প্রতি বৃহস্পতিবার অতিরিক্ত একটি ফ্লাইট ফ্রিকোয়েন্সি যোগ করা হয়েছে। এর ফলে ৩১ অক্টোবর থেকে ঢাকা-টরন্টো-ঢাকা রুটে সপ্তাহে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার তিনটি ফ্লাইট চলবে। বর্তমানে মঙ্গলবার ও শনিবারে ফ্লাইট পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রয়ের জন্য উক্ত ফ্লাইটের টিকেটসমূহ উন্মুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবারের ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষ ছাড় প্রদান করা হচ্ছে। অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে টরন্টো ফ্লাইট পরিচালিত হচ্ছে।

যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, বিমানের মোবাইল অ্যাপস, কল সেন্টার ১৩৬৩৬, বিমানের নিজস্ব সব সেলস সেন্টার, ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকেট ক্রয় করতে পারবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD