বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন




এ মাসেই চালু হতে পারে মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ ৫:০০ pm
Dhaka metro rail formal test run Dhaka Metro Rail ঢাকা মেট্রোরেল মেট্রোরেলের
file pic

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ মেট্রো স্টেশন চলতি মাসেই (সেপ্টেম্বর) পুনরায় চালু হতে পারে। তবে, সঠিক তারিখ এখনও নির্ধারিত হয়নি। এছাড়া, আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারেও চালু হতে পারে মেট্রো চলাচল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে স্টেশনগুলোর পুনরায় চালুর তারিখ ঘোষণা করা হতে পারে।

ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বলেছেন, একটি টেকনিক্যাল টিম সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করছে।

তিনি বলেন, ‘এই মাসের মধ্যেই বন্ধ থাকা স্টেশন দুটি চালু করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা চলছে। তবে ঠিক কবে নাগাদ স্টেশন দুটির কার্যক্রম শুরু হবে তা এখনই বলতে পারছি না। আমাদের টেকনিক্যাল টিম ও স্টেকহোল্ডারদের সাথে মেরামতের অগ্রগতি নিয়ে আলোচনা করব এবং ১৮ সেপ্টেম্বরে হয়ত একটি সিদ্ধান্ত জানাতে পারব।’

তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য এই মাসের শেষের দিকেই দুটি স্টেশন খুলে দেয়া। তবে পূর্ণ যাত্রী সেবা না দিতে পারলেও, যাত্রীদের যেন অন্তত ট্রেনে ওঠানামা করতে পারেন তার চেষ্টা করব।

নতুন এ ব্যবস্থাপনা পরিচালক আরও জানিয়েছেন, দুটি স্টেশনের মধ্যে হয়ত কাজীপাড়া স্টেশনটি আগে খুলবে, কারণ এখানে ক্ষতি কম হয়েছে। বিপরীতে, মিরপুর-১০ স্টেশনটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদেশ থেকে কিছু যন্ত্রাংশ আমদানি করতে হবে, তাই এতে বিলম্ব হতে পারে।

উল্লেখ্য, গত ১৮ জুলাই থেকে বন্ধ করে দেওয়া হয় মেট্রোরেল। তখন মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছিল, ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি ঠিক করে চালু করতে অন্তত এক বছর সময় লাগবে এবং মেট্রোরেল চলাচল শুরু হলেও এই দুটি স্টেশনে ট্রেনের বিরতি ও যাত্রী সুবিধা বন্ধ থাকবে। তবে গত ২৫ আগস্ট ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন বাদে চালু করা হয় মেট্রোরেল। তাই এখন পর্যন্ত বন্ধ রয়েছে স্টেশন দুটি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD