বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন




বুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক আবু বোরহান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৩১ pm
Bangladesh University of Engineering and Technology BUET বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট
file pic

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বিশ্ববিদ্যালয়টির পুরকৌশল বিভাগের অধ্যাপক।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অধ্যাদেশ অনুযায়ী অধ্যাপক আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, পুরকৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকার ভাইস চ্যান্সেলর পদে তাঁর যোগদানের তারিখ থেকে নিয়োগ করা হলো।

ষষ্ঠ থেকে নবমের বার্ষিক পরীক্ষার প্রশ্নকাঠামো ও মানবণ্টন প্রকাশ করল এনসিটিবি
কয়েকটি শর্তে অধ্যাপক আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে। শর্তগুলো হলো—

*উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে।

*তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন।

*তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

*তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

*রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD