বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন




আবারও সোনার দামে রেকর্ড

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১১:১৫ pm
গহনা অলঙ্কার দুল চুড়ি হাড় সীতা পায়েল নূপুর অলংকার গয়না jewellery gold coin স্বর্ণ মুদ্রা সোনা
file pic

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। এতে দেশের বাজারে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা।

বুধবার থেকে নতুন দাম কার্যকর। মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৫০৭ টাকা বাড়িয়ে এক লাখ ২৯ হাজার ৫০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১৩৫ টাকা বাড়িয়ে এক লাখ ১০ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার ৮২০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৯১ হাজার ৩৮ টাকা।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১০০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম এক হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর ও ১৫ সেপ্টেম্বর আরও দুই দফা সোনার দাম বাড়ানো হয়। ২২ সেপ্টেম্বর ভালো মানের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় এক লাখ ৩৩ হাজার ৫১ টাকা। দেশের বাজারে এতদিন এটিই ছিল সোনার সর্বোচ্চ দাম। এখন নতুন করে দাম বাড়ানোর ফলে সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হলো।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD