বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন




গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ২০ অক্টোবর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ১:৩২ pm
গুচ্ছ examination exam school admission Online Class অনলাইন ক্লাস বিশ্ববিদ্যালয় ক্লাস classroom class room মাধ্যমিক শ্রেণি শিক্ষা প্রতিষ্ঠান এমসিকিউ পরীক্ষা কলেজ স্কুল শিক্ষক প্রাথমিক
file pic

গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে।

বৃহস্পতিবার এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজাউল করিম।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে অনলাইনে একটি মিটিং হয়েছে। সেখানে উপাচার্যদের মতামতের ভিত্তিতে ২০ অক্টোবর থেকেই বিশ্ববিদ্যালয় সমূহে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু করার সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে নিজ নিজ বিশ্ববিদ্যালয় সুবিধা অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।”

এদিকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের চতুর্থ পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার দুপুর ১২টা থেকে রোববার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ৫০০০ টাকা ভর্তি ফি পরিশোধের মাধ্যমে ভর্তি সম্পন্ন যাবে। এর আগে ১৯ ও ২০ অগাস্ট তৃতীয় পর্যায়ের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

গুচ্ছ ভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিরোজপুর)।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD