শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন




জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অভিবাসী শ্রমিকেরা বড় ভূমিকা রেখেছে: প্রধান উপদেষ্টা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪ ১:৩৮ pm
Muhammad Yunus Bangladeshi social entrepreneur banker economist civil society leader awarded Nobel Peace Prize founding Grameen Bank microcredit microfinance মুহাম্মদ ইউনূস অধ্যাপক বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার অর্থনীতিবিদ ক্ষুদ্রঋণ প্রবর্তক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা Muhammad
file pic

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অভিবাসী শ্রমিকেরা বড় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১১ নভেম্বর) জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের উদ্দেশে ঢাকা ত্যাগের আগে বিমানবন্দরে অভিবাসী শ্রমিকদের জন্য একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, অভিবাসী শ্রমিকেরা দেশ গঠনের কারিগর। তারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বড় ভূমিকা রেখেছে। আমরা সবসময় তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আশা করি, শাহজালাল বিমানবন্দরের এই লাউঞ্জ অভিবাসী শ্রমিকদের যাতায়াত আরও সহজ করবে।

বিমানবন্দরে বিশেষ এ লাউঞ্জের উদ্বোধনকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাড়াও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের সহায়তায় জাতিসংঘ বিশেষ এই লাউঞ্জটির স্পনসর করেছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত আইওএম মিশনের ডেপুটি চিফ ফাতিমা নুসরাত গাজালি। তিনি বলেন, ‘এটি প্রধান উপদেষ্টার একটি উদ্যোগ। আমরা এই উদ্যোগকে সমর্থন জানাতে পেরে আনন্দিত।’ এছাড়াও শাহজালাল বিমানবন্দরে অভিবাসীদের সহায়তায় আইওএম প্রায় ১০০ স্বেচ্ছাসেবককে স্পনসর করছে বলেও জানিয়েছেন তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD