বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন




৭ কলেজের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ ৪:৫৪ pm
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় 7 affiliated colleges 7 college সাত ৭ কলেজ ঢাবি ঢাবি ভিসি মোহাম্মদ আখতারুজ্জামান du vc Md. Akhtaruzzaman Dhaka university du ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ডিইউ DU ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University ঢাকা বিশ্ববিদ্যালয় বাসে মিলবে ওয়াইফাই The DU residential hall may open in March ঢাকা বিশ্ববিদ্যালয়
file pic

সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মাহাবুবুর রহমান মোল্লা কলেজের এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে পুরান ঢাকা ও মাতুয়াইলে দুদিন ধরে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংঘাতের ফলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের মঙ্গলবারের পরীক্ষা ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার নতুন সময়সূচি ‘শিগগিরই’ ঘোষণা করা হবে। তবে অন্যান্য পরীক্ষার সময়সূচির অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহে সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয়। এর মধ্যে ঢাকা ন্যাশনাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মাহাবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে গত দুইদিন ধরে পুরান ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে।

এর মধ্যে সোমবার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিতে গিয়ে বিপাকে পড়েন কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। সংঘর্ষের মধ্যে মাঝপথে ইতিহাস পরীক্ষা স্থগিত করা হয়। সোহরাওয়ার্দী ও নজরুল দুই কলেজই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের মধ্যে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD