শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন




বিসিএসে আবেদন ফি ও মৌখিক পরীক্ষা নিয়ে পিএসসির নতুন সিদ্ধান্ত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪ ৫:৩২ pm
exam jobs bd jobs bdjobs Career Circular chakrir khobor recruitment Candidate বেতন চাকরি খবর চাকুরি বাকরি চাকরিজীবী চাকুরে আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি চাকরী মৌখিক পরীক্ষা প্রার্থী ক্যারিয়ার বিজ্ঞাপন পদ জব সার্কুলার কোম্পানি BCS Examination Bangladesh Public Service Commission বিসিএস পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন BCS Examination Bangladesh Public Service Commission বিসিএস পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন Bangladesh Public Service Commission psc বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি
file pic

সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। রোববার (১ ডিসেম্বর) পিএসসির সচিবালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে এ তথ্য।

চিঠিতে বলা হয়েছে, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ নম্বর করা হয়েছে। আর আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৮ নভেম্বর বিকেলে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। তাতে আবেদন ফি আগের মতো ৭০০ টাকা নির্ধারণ দেখা যায়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ধরা হয় ১০০ টাকা। তবে এই বিজ্ঞপ্তির কয়েক ঘণ্টা পরই আবেদন ফি কমানোর ঘোষণা দেয় কমিশন।

এবার ৪৭তম বিসিসের মাধ্যমে ক্যাডারে ৩ হাজার ৪৮৭টি এবং নন-ক্যাডারে ২০১টি পদে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়ে চলবে আগামী ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এ বিসিএসে সর্বনিন্ম ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD