রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন




পাঁচদিনের মধ্যে রেলের বেদখল জমি ছাড়ার নির্দেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ ৫:১৬ pm
rail ট্রেন rail ticket tickets online Point of Sales Railway buy train রেলওয়ে টিকিট যাত্রী রেল ভবন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন রেলমন্ত্রী কালোবাজারী ভ্রমণ টিকিটিং ট্রেন টিকিটিং পস মেশিন পাসপোর্ট নিবন্ধন এনআইডি জন্মনিবন্ধন সনদ আন্তঃনগর ফটোকপি আইডি কার্ড টিটিই জরিমানা রিফান্ড রেলের টিকিট রেল টিকিট rail railways রেলমন্ত্রী train Rail Railway Setu Bridge রেলওয়ে সেতু রেল ট্রেন train duel platform railway train crashes into freight train বগি লাইনচ্যুত train কাওরান বাজার রেললাইন
file pic

পাঁচদিনের মধ্যে বাংলাদেশ রেলওয়ের যেসব জমি অবৈধভাবে দখল করে স্থাপনা ও অবকাঠামো নির্মাণ করা হয়েছে তা ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। গতকাল রেলপথ মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আলী আকবরের সই করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার বাংলাদেশ রেলওয়ের অবৈধভাবে দখলকৃত ভূমি দখলমুক্ত করার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

সে লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের ভূমিতে বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠান কর্তৃক অবৈধভাবে নির্মিত সকল স্থাপনা/অবকাঠামো আগামী ১০ই ডিসেম্বরের মধ্যে নিজ উদ্যোগে অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হলো। উক্ত সময়ের পরে বাংলাদেশ রেলওয়ের ভূমি অবৈধ দখল মুক্তকরণে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃটিশ শাসনামলের বেঙ্গল রেলওয়ে থেকে উত্তরাধিকার সূত্রে বিশাল ভূসম্পদ পেয়েছিল রেলওয়ে। তাদের হিসাবে জমি রয়েছে ৬১ হাজার ৮৬০ দশমিক ২৮ একর। এরমধ্যে রেলওয়ে অপারেশন কাজে ব্যবহৃত হচ্ছে ৩০ হাজার ৭৬৮ দশমিক ৫১ একর জমি। এ ছাড়া লাইসেন্স ও লিজকৃত জমি রয়েছে ১৩ হাজার ২৩ একর। দখলকৃত জমির পরিমাণ ১২ হাজার ৫৪৩ একর। এর আগে সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম জানিয়েছিলেন রেলের প্রায় ২৩ হাজার একর জমি বেদখলে রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD