বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন




৪৭তম বিসিএসের আবেদন স্থগিত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪ ৫:৪৬ pm
exam jobs bd jobs bdjobs Career Circular chakrir khobor recruitment Candidate বেতন চাকরি খবর চাকুরি বাকরি চাকরিজীবী চাকুরে আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি চাকরী মৌখিক পরীক্ষা প্রার্থী ক্যারিয়ার বিজ্ঞাপন পদ জব সার্কুলার কোম্পানি BCS Examination Bangladesh Public Service Commission বিসিএস পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন Bangladesh Public Service Commission psc বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি
file pic

৪৭তম বিসিএসের জন্য মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে আবেদন শুরু হওয়ার কথা থাকলেও তা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

তিনি জানান, অনিবার্য কারণে ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত করা হয়েছে। তবে পরবর্তীতে যখন আবেদন শুরু হবে, তা জানিয়ে দেয়া হবে।

এর আগে গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসের আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ছিল ১০ ডিসেম্বর সকাল ১০টায়। আর শেষ সময় ছিল আগামী ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। কিন্তু আবেদন শুরুর আগের দিন স্থগিত করা হলো এ প্রক্রিয়া।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD