বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন




ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবে কখন কোন দিকে যান চলবে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ ৪:২৮ pm
ঢাবি ভিসি মোহাম্মদ আখতারুজ্জামান du vc Md. Akhtaruzzaman Dhaka university du ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ডিইউ DU ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University ঢাকা বিশ্ববিদ্যালয় বাসে মিলবে ওয়াইফাই The DU residential hall may open in March ঢাকা বিশ্ববিদ্যালয়
file pic

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল নিয়ন্ত্রিত রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার প্রক্টর অফিসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্র, শনি ও সরকারি ছুটির দিনগুলোয় বেলা ৩টা থেকে রাত ১০টা ও কর্মদিবসে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিকসহ অন্যান্য সরকারি গাড়ি) ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসের ভেতরে ঢুকতে পারবে না।

বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশপথে ব্যারিকেড দিয়ে গাড়ি প্রবেশ নিয়ন্ত্রিত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পথগুলো হলো শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD