বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন




সোনার দাম ভরিতে বাড়ছে ২ হাজার ৮৮ টাকা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:১৯ pm
গহনা অলঙ্কার দুল চুড়ি হাড় সীতা পায়েল নূপুর অলংকার রুপার রুপা গয়না জুয়েলারি jewellery gold coin স্বর্ণ মুদ্রা সোনা gold gold mela ভাকুর্তার গয়না ভাকুর্তা গয়না
file pic

চার দিনের ব্যবধানে সোনার দাম আবার বাড়ছে। এবারে ভরিতে বাড়বে সর্বোচ্চ ২ হাজার ৮৮ টাকা। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ১ লাখ ৪০ হাজার ৫৮৬ টাকা। নতুন দাম আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। তাই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। এর আগে ১৫ ডিসেম্বর সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৭৭৩ টাকা কমানো হয়েছিল।

নতুন দর অনুযায়ী, বৃহস্পতিবার থেকে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৪০ হাজার ৫৮৬ টাকায় বিক্রি হবে। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৩৪ হাজার ১৯৪ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ১৫ হাজার ৩০ টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ৯৪ হাজার ৪৭৮ টাকা।

বুধবার পর্যন্ত বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৪৯৮ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩২ হাজার ২০০ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১৩ হাজার ৩১৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৯৩ হাজার ২০ টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ৮৮ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৯৯৪ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৪৫৮ টাকা দাম বাড়বে।

তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত থাকবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD