রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন




খরচ বাড়ছে সব ধরনের বিমান টিকিটের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫ ৫:৩১ pm
এয়ারপোর্ট HSIA CAAB hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর Hazrat Shahjalal International Airport Flight International biman bangladesh airline বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার লাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমান বন্দর এয়ারলাইনস এয়ার লাইনস ফ্লাইট বিমান hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর Hazrat Shahjalal International Airport Flight International biman bangladesh airline বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার লাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমান বন্দর এয়ারলাইনস এয়ার লাইনস ফ্লাইট biman logo আফগানিস্তান
file pic

অভ্যন্তরীণ ও সার্কভুক্ত দেশসহ বিশ্বের অন্যান্য দেশ ভ্রমণে বিমানের টিকিটের খরচ বাড়তে যাচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিমানের টিকিটের ক্ষেত্রে বিদ্যমান এক্সসাইজ ডিউটি বাড়ানোর পরিকল্পনা করায় টিকিটের দাম বাড়ছে বলে জানা গেছে।

এনবিআর সূত্র জানিয়েছে, স্থানীয়ভাবে বর্তমানে প্রতিটি বিমান টিকিটের ক্ষেত্রে এক্সসাইজ ডিউটি ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হচ্ছে। সার্কভুক্ত দেশগুলোতে ৫০০ টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ, অর্থাৎ ১,০০০ টাকা করা হচ্ছে; আর অন্যান্য দেশে আন্তর্জাতিক ফ্লাইটে ৩,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪,০০০ টাকা করা হচ্ছে এই শুল্ক।

এ বিষয়ে আগামী রোববার নাগাদ এনবিআর আদেশ জারি করতে পারে বলে সূত্র জানিয়েছে। এটি বাস্তবায়ন হলে বিমান যাত্রীদের ব্যয় আরেক দফা বেড়ে যাবে।

এনবিআর সূত্র বলছে, এর বিপরীতে অন্তত বাড়তি ৩০০ কোটি টাকা আদায়ের লক্ষ্য রয়েছে।

একইসঙ্গে তামাক জাতীয় পণ্যের দাম এবং সাপ্লিমেন্টারি ডিউটি- দুটিই বাড়ানো হচ্ছে। এর ফলে অর্থবছরের বাকি ছয় মাসে বাড়তি প্রায় ৪,০০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে।

এছাড়া ৪৩ ধরনের পণ্য ও সেবার হ্রাসকৃত ভ্যাট হার বাতিল করে স্ট্যান্ডার্ড রেট, অর্থাৎ ১৫ শতাংশে নিয়ে যাওয়া হচ্ছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর শর্ত পালন করতে গিয়ে চলতি অর্থবছরে বাড়তি ১২,০০০ কোটি টাকা আদায়ের জন্য এনবিআর এ পথে হাঁটছে বলে জানিয়েছেন সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। tbs




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD