রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন




২০২৪ সালে সড়ক, রেল ও নৌপথে ঝরেছে ৯ হাজার ২৩৭ প্রাণ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫ ২:০৯ pm
TRAFFIC ট্রাফিক accidents highway hig hway road crash দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp
file pic

২০২৪ সালে সড়ক, রেল ও নৌপথ দুর্ঘটনায় নিহত হয়েছে ৯ হাজার ২৩৭ জন। এছাড়া আহত হয়েছে ১৩ হাজার ১৯০ জন। শনিবার (৪ জানুয়ারি) সকালে ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, গত বছর মোট দুর্ঘটনার ৬ হাজার ৩৫৯ টি ঘটে সড়কে, যাতে নিহত হয় ৮ হাজার ৫৪৩ জন। আর আহত হয়েছে ১২ হাজার ৬০৮ জন। রেলপথে ৪৯৭টি দুঘটনায় ৫১২ জন নিহত আর আহত হয় ৩১৫ জন। নৌপথে ১১৮ টি দুর্ঘটনায় ১৮২ জন নিহত, আহত ২৬৭ জন এবং নিখোঁজ ১৫৫ জন।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, ২ হাজার ৩২৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ হাজার ৫৭০ জন, আহত ৩ হাজার ১৫১ জন। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সড়কে ১ দশমিক ৫৪ শতাংশ দুর্ঘটনা, নিহত ৭ দশমিক ৫০ শতাংশ এবং আহত বেড়েছে ১৭ দশমিক ৭৩ শতাংশ।

এ সময় সংগঠনটি সড়কে দুর্ঘটনার কারণ হিসেবে বেপরোয়া গতি, বিপদজনক ওভারটেকিংসহ মোট ২২টি কারণ তুলে ধরেন তিনি। এছাড়া দুর্ঘটনা কমাতে দ্রুত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করাসহ ১৩ টি সুপারিশ তুলে ধরেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD