শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন




শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির জবাব না এলে যথাসময়ে তাগিদপত্র

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫ ৫:০৬ pm
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pmhasina mp
file pic

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র রফিকুল আলম বলেনছেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে সম্প্রতি দিল্লিকে চিঠি পাঠায় ঢাকা। সেই চিঠির জবাবের অপেক্ষায় আছে ঢাকা। জবাব না এলে যথাসময়ে তাগিদপত্র পাঠানো হবে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিং এসব তথ‍্য জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আগামী ২০-২৪ জানুয়ারি চীনে দ্বিপাক্ষিক সফরে যাবেন পররাষ্ট্র উপদেষ্টা। চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের বড় সুযোগ হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাণিজ্য, রোহিঙ্গা সংকট, কৃষিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

রোহিঙ্গা ইস্যুতে রফিকুল আলম বলেন, সাম্প্রতিক সময়ে ৩৬ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। সীমান্তে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সর্তক রয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের মানবিক দিকটাও দেখতে হয়।

তিনি বলেন, জুলাই আন্দোলনে আহতদের বিদেশে চিকিৎসার জন্য দ্রুত ভিসাপ্রাপ্তির বিষিয়ে কাজ করে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ পর্যন্ত ১১ জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুইজন চিকিৎসা নিয়ে দেশে ফিরেছে।

তিনি আরও বলেন, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের কাছে পাচারকৃত অর্থ ফেরাতে সহায়তা চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD