বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন




গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫ ৭:৩৯ pm
বিশ্ববিদ্যালয় HSC exams HSC এইচএসসি class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল file pic class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল hsc Higher education School degree Scholarship Student Uchchashiksha IELTS স্টাডি ফেলোশীপ উচ্চশিক্ষা মেধা ছাত্র-ছাত্রী ছাত্রছাত্রী বিদেশ পিএইচডি ডিগ্রি মাস্টার্স অনার্স ডিগ্রি শিক্ষার্থী চাকরি ছেলেমেয়ে লেখাপড়া মেধাবৃত্তি এমফিল গবেষণা স্কলারশিপ Bangladeshi student graduates-graduation বিদেশি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় Higher education School degree Scholarship Student Uchchashiksha IELTS স্টাডি ফেলোশীপ উচ্চশিক্ষা মেধা ছাত্র-ছাত্রী ছাত্রছাত্রী বিদেশ পিএইচডি ডিগ্রি মাস্টার্স অনার্স ডিগ্রি শিক্ষার্থী চাকরি ছেলেমেয়ে লেখাপড়া মেধাবৃত্তি এমফিল গবেষণা স্কলারশিপ
file pic

নতুন আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় চালু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়টির মালিকানায় থাকছে গ্রামীণ ট্রাস্ট। রাজধানীর উত্তরায় বেসরকারি গ্রামীণ বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস হবে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সূত্র এ তথ্য নিশ্চিত করে। সম্প্রতি ইউজিসির প্রতিনিধিদল ক্যাম্পাসটি পরিদর্শন করে। পরিদর্শনকালে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিশ্ববিদ্যালয়ের স্থাপনা ঘুরে দেখেন প্রতিনিধিদলের সদস্যরা।

ইউজিসি সূত্র জানায়, পরিদর্শন করার পর ইউজিসি থেকে বিশ্ববিদ্যালয়টির অনুমোদন দেওয়া সংক্রান্ত একটি প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর সেখান থেকে নতুন এ বিশ্ববিদ্যালয়টির অনুমোদন দেওয়া হবে।

ইউজিসির নীতিমালা অনুযায়ী, বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় কমপক্ষে এক একর এবং অন্যান্য এলাকায় দুই একর জমি থাকার বিধান রয়েছে। তবে রাজধানীর উত্তরা-উত্তর এলাকায় অবস্থিত অনুমোদনের অপেক্ষায় থাকা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫ একর জমি রয়েছে।

জানতে চাইলে ইউজিসির পরিদর্শন টিমের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সম্প্রতি আমরা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেছি। প্রতিনিধিদল এ বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে খুবই ইতিবাচক সাড়া পেয়েছে।

তিনি বলেন, সাধারণত একটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ঢাকা শহরে এক একর জায়গার প্রয়োজন হয়, সেখানে এ বিশ্ববিদ্যালয়টির ২৫ একর মতো জায়গা রয়েছে। এখন নতুন বিশ্ববিদ্যালয়টির অনুমোদনের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় দেখবে।

বর্তমানে দেশে ইউজিসির অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ১১৫টি। এরমধ্যে ১০৬টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাকি ৯টি বিশ্ববিদ্যালয়ে নানান জটিলতায় শিক্ষা কার্যক্রম বন্ধ। এসব বিশ্ববিদ্যালয় ভর্তিতে সতর্কতা দিয়েছে ইউজিসি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD