শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন




এবার নতুন প্রক্রিয়ায় মার্কিন ভিসা আবেদন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫ ৭:২৮ pm
High Commission ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa
file pic

৮ ফেব্রুয়ারি থেকে ভিসা আবেদনের নতুন প্রক্রিয়া চালু করা হবে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস। নতুন প্রক্রিয়া চালুর কারণে মার্কিন ভিসা আবেদনের ওয়েবসাইট (www.ustraveldocs.com) বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কার্যকর থাকছে না।

সোমবার সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে এই তথ্য জানিয়েছে মার্কিন দূতাবাস।

পোস্টে বলা হয়, ‘আমরা নতুন প্রক্রিয়া বাস্তবায়নের পর ৮ ফেব্রুয়ারি থেকে আবারও ওয়েবসাইটের কার্যক্রম চালু করব।’

তবে যাদের মার্কিন ভিসার জন্য পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদেরকে নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী অ্যাপয়েন্টমেন্টে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।

পাশাপাশি, আজ মঙ্গলবার থেকে মার্কিন দূতাবাস অভিবাসন ছাড়া অন্যান্য ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট সংক্রান্ত তথ্য প্রতি মঙ্গলবার বাংলাদেশের স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় ঘোষণা করবে বলেও পোস্টে উল্লেখ করা হয়।

দূতাবাস এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য এই লিংকে ক্লিক করার আহ্বান জানিয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD