রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন




উল্টোপথে যান ও রিকশা চলাচল বন্ধে ডিএমপির নির্দেশনা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫ ৮:০৩ pm
TRAFFIC ট্রাফিক shutdown highway hig hway যানবাহন রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident road সড়ক ঢাকা বাস Dhaka Metropolitan Polic dmp ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রোড accident rash road যানজট রাস্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি
file pic

ঢাকা মহানগরীতে যানজট ও সড়ক দুর্ঘটনা রোধে উল্টোপথে যান চলাচল এবং অননুমোদিত সড়কে রিকশা চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, প্রায়ই রিকশা ও ব্যাটারিচালিত রিকশা ঝুঁকিপূর্ণভাবে উল্টোপথে চলাচল করে, যা যানজটের পাশাপাশি মারাত্মক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। অধিকাংশ ক্ষেত্রে যাত্রীরাই রিকশা চালকদের উল্টোপথে চলতে উৎসাহিত করেন। এছাড়া রাজধানীর প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক, যেখানে রিকশার অনুমোদন নেই, সেসব সড়কেও রিকশা চলাচল করতে দেখা যায়।

এছাড়া মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। উল্টোপথে চলাচলের ফলে শুধু যানজটই বৃদ্ধি পায় না, বরং ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনাও ঘটে, যা সরকারি কাজে বাধা প্রদান এবং ফৌজদারি অপরাধের শামিল। এমনকি সরকারি যানবাহন এবং বিভিন্ন পেশাজীবী পরিচয়সংবলিত যানবাহনও উল্টোপথে চলাচল ও সড়কে অবৈধ পার্কিংয়ের মাধ্যমে যানজট সৃষ্টি করছে। সম্প্রতি সরকারি কর্মকর্তাদের উল্টোপথে চলাচলের কারণে গ্রেফতার ও আদালতে পাঠানোর ঘটনাও ঘটেছে।

এমতাবস্থায়, রিকশা, মোটরসাইকেল, সিএনজি চালকসহ সব যানবাহন চালকদের উল্টোপথে চলাচল না করার নির্দেশ দিয়েছে ডিএমপি। যাত্রীদেরও ঝুঁকিপূর্ণ যানবাহনে ভ্রমণ না করা এবং চালকদের অননুমোদিত সড়কে প্রবেশে উৎসাহিত না করার অনুরোধ করা হয়েছে। ট্রাফিক পুলিশের সঙ্গে অযাচিত বাকবিতণ্ডা পরিহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএমপি হুঁশিয়ারি দিয়েছে, এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD