বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন




সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৩ মার্চ, ২০২৫ ৩:২৯ pm
কারাদণ্ড মামলা SC Death Penalty মৃত্যুদণ্ড প্রাণদণ্ড সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত International Crimes Tribunal ICT Bangladesh domestic war crimes tribunal আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ অপরাধ ট্রাইবুনাল আইসিটি মৃত্যুদণ্ড প্রাণদণ্ড শাস্তিস্বরূপ হত্যা শাস্তি Tribunal SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত Death Penalty মৃত্যুদণ্ড প্রাণদণ্ড মৃত্যুদণ্ড সহকারী দায়রা জজ জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষা ফলাফল
file pic

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। আদেশে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলেরও (আপিলের অনুমতি চেয়ে আবেদন) অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জনের নিয়োগে আর কোনো বাধা রইল না।

আদালতে লিভ টু আপিলের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ব্যারিস্টার সালাউদ্দিন দোলন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ। রিটকারী ১৫৪ জনরে পক্ষে ছিলেন সাবেক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী, ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন।

আদেশের পর শিক্ষকদের পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করে এর বিরুদ্ধে লিভ টু আপিলের অনুমতি দিয়েছেন। ফলে নিয়োগ পরীক্ষায় উর্ত্তীণদের সহকারি শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা থাকছে না।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জন সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল করে গত ৬ ফেব্রুয়ারি রায় দেন হাইকোর্ট। রায়ে মেধার ভিত্তিতে নতুন করে এ নিয়োগ সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়। এই রায়ের পর থেকে নিয়োগ বঞ্চিত শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে নানা কর্মসূচি পালন করেছে। অন্যদিকে ওই রায় স্থগিত চেয়ে আবেদন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরে গত ১৮ ফেব্রুয়ারি ওই আপিল শুনানির জন্য ২ মার্চ দিন ধার্য করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার শুনানি নিয়ে আদেশ দেন আপিল বিভাগ।

২০২৩ সালের ১৪ জুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ৬ হাজার ৫৩১ জন প্রার্থীকে নির্বাচন করে গত ৩১ অক্টোবর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নির্বাচিত প্রার্থীদের অনুকূলে ২০ নভেম্বর নিয়োগপত্র ইস্যু করার কথা ছিল। কিন্তু ওই নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত গত ২৩ জুলাই প্রকাশিত গেজেট অনুসরণ না করার অভিযোগ তুলে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগবঞ্চিতদের পক্ষে হাইকোর্টে পৃথক রিট দায়ের করা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD