শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন




সাড়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ ৭:৩১ pm
Doctors Chamber Doctor Chamber doctor Physician ডাক্তার চেম্বার চিকিৎসকের চেম্বার ডাক্তার স্বাস্থ্য সেবা ডাক্তারী ডাক্তারি চিকিৎসক এমবিবিএস সরকারি হাসপাতাল প্র্যাকটিস বৈকালিক চিকিৎসাসেবা
file pic

রাজধানী ঢাকাসহ সারা দেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে ৫ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ সিদ্ধান্তের কথা জানান।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উপদেষ্টা পরিষদের যে সিদ্ধান্ত গৃহীত হয় সেটার একটা রিভিউ হয়। সেই রিভিউতে দেখা যাচ্ছে, ১৩৫টি সিদ্ধান্তের মধ্যে ৯২টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের হার হচ্ছে ৬৮.১৬ শতাংশ। এটা বেশ ভালো হার।

তিনি বলেন, পিএসসির মাধ্যমে ৩৪৯৩ জন চিকিৎসক রিক্রুট করার প্রক্রিয়া চলমান আছে। এটা অতিরিক্ত হিসেবে আরো দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামগঞ্জে মানুষের আসলে চিকিৎসা পায় না। তাদের জন্য পর্যাপ্ত ডাক্তার যেন নিশ্চিত করা যায়। চিকিৎসক যেন নিশ্চিত করা যায়। সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিন আরও বলেন, আপনারা জানেন দুটো দেশ থেকে আমরা এলএনজি আনছি। কয়েকদিন আগে আমাদের বাণিজ্য উপদেষ্টা গিয়েছিলেন সৌদি আরবে। সেখানে আড়াঙ্কো নামে সবচেয়ে বড় কোম্পানি আছে। তাদের সঙ্গে কথা হয়েছে। তারা বাজারে যে দামে দেয় তার চেয়ে কমে বাংলাদেশকে এলএনজি সরবরাহ করবে।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, সহকারী প্রেস সচিব শুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD