রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন




সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৫ মার্চ, ২০২৫ ৭:২৫ pm
CNG stations CNG station Filing stations Filing station ফিলিং স্টেশন Petrol Octane Pump Price পেট্রোল অকটেন পাম্প Fuel energy জ্বালানি তেল Fuel Oil
file pic

বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের চাহিদা পূরণে রমজান মাসে সিএনজি স্টেশনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মাদ রুবায়েত খানের সই চিঠিতে বলা হয়, রমজান মাসে বেলা আড়াইটা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, গত বছর রমজানে স্টেশনগুলো বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল। গত ৬ এপ্রিল পর্যন্ত এই নিয়মে বন্ধ ছিল সিএনজি স্টেশন। এরপর সেটি আগের মতো সন্ধ্যা ৬টা থেকে ১১টা পর্যন্ত রাখা হতো। চলতি বছরের ১ জানুয়ারি থেকে সিএনজি স্টেশন বন্ধের সময় দুই ঘণ্টা কমিয়ে আনা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD