রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন




হিথ্রো বিমানবন্দর বন্ধ: ঢাকায় ফিরে এলো বিমানের ফ্লাইট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ৬:০০ pm
এয়ারপোর্ট HSIA CAAB hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর Hazrat Shahjalal International Airport Flight International biman bangladesh airline বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার লাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমান বন্দর এয়ারলাইনস এয়ার লাইনস ফ্লাইট বিমান hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর Hazrat Shahjalal International Airport Flight International biman bangladesh airline বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার লাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমান বন্দর এয়ারলাইনস এয়ার লাইনস ফ্লাইট biman logo biman
file pic

বিদ্যুৎ বিপর্যয়ের কারণে লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ থাকায় মাঝ পথ থেকে ঢাকায় ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।

শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করে থাকে।আজ (শুক্রবার) সকাল ৮টা ৪২ মিনিটে বিমানের বিজি-২০১ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে।ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সকাল ৯টা ৬ মিনিটে।সেখান থেকে সকাল ১০টা ৪৬ মিনিটে লন্ডনের উদ্দেশে রওনা হয় ফ্লাইটটি। কিন্তু হিথ্রো বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় মাঝ পথ থেকে সেটি দুপুর পৌনে ২টায় শাহজালাল বিমানবন্দরে ফেরত আসে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক বলেন, লন্ডনের ওই ফ্লাইটে পাইলট ও কেবিন ক্রুসহ ২৬৭ জন আরোহী রয়েছেন। ঢাকায় অবতরণের পর যাত্রীদের একটি হোটেলে রাখা হয়েছে।

বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের কারণে শুক্রবার সারা দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় হিথ্রো বিমানবন্দর।ইউরোপের ব্যস্ততম এই বিমানবন্দর জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহের একটি সাবস্টেশনে আগুন লাগার কারণে ‘গুরুতর’ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে।ওই কেন্দ্র থেকেই বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হতো।

হিথ্রো বিমানবন্দর সামাজিক যোগযোগমাধ্যম এক্স পোস্টে জানিয়েছে, ‘আমাদের যাত্রী এবং সহকর্মীদের নিরাপত্তার জন্য হিথ্রো রাত (শুক্রবার) ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে।’

পোস্টে আরও বলা হয়েছে, ‘যাত্রীদের বিমানবন্দরে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে এবং আরও তথ্যের জন্য তাদের বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করা উচিত। অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ’

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিমানবন্দর বন্ধের কারণে কমপক্ষে ১ হাজার ৩৫১টি ফ্লাইট বিপর্যয় হতে পারে।

হিথ্রোর একজন মুখপাত্র বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কত সময় লাগবে তা আমরা এ মুহূর্তে বলতে পারছি না। তবে পরিস্থিতি সামাল দিতে আমাদের কর্মীরা কঠোর পরিশ্রম করছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD