বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন




দাখিলের ২ বিষয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ৩:৩২ pm
EXAM EXAMS SSC EXAMINATIONS ssc এসএসসি ssc class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল file pic class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল file pic
file pic

২০২৫ সালের দাখিল পরীক্ষার ২ বিষয়ের পরীক্ষা নেয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে। বাংলা প্রথম পত্র ও উচ্চতর গণিত পরীক্ষার সংশোধিত রুটিনটি মঙ্গলবার (২৫ মার্চ) মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

আগের রুটিন অনুযায়ী দাখিলের বাংলা প্রথম পত্রের পরীক্ষা ২০ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সংশোধিত রুটিন অনুযায়ী একদিন পিছিয়ে আগামী ২১ এপ্রিল এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে আগের রুটিন অনুযায়ী ১৩ মে উচ্চতর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সংশোধিত রুটিন অনুযায়ী দুই দিন পিছিয়ে আগামী ১৫ মে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ব্যবহারিক পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে।

দাখিলের সংশোধিত রুটিনটি দেখতে এখানে ক্লিক করুন।

এর আগে গত ১৬ মার্চ মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল- ১৩ এপ্রিলের আরবি প্রথম পত্রের পরীক্ষা ১৩ মে অনুষ্ঠিত হবে। তবে এবার বাংলা প্রথম পত্র ও উচ্চতর গণিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হলো।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD