বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন




দেশের সব সম্প্রদায় মিলে আমরা এক পরিবার: ড. ইউনূস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ২:০০ pm
Muhammad Yunus Bangladeshi social entrepreneur banker economist civil society leader awarded Nobel Peace Prize founding Grameen Bank microcredit microfinance মুহাম্মদ ইউনূস অধ্যাপক বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার অর্থনীতিবিদ ক্ষুদ্রঋণ প্রবর্তক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা ড. ইউনূস yunus
file pic

‘আমি সবসময় বিশ্বাস করি, এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি ও সমতলের সব সম্প্রদায় মিলেই আমরা এক পরিবার। আমাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের বৈচিত্র্যই আমাদের শক্তি। পহেলা বৈশাখ সেই ঐক্য ও সম্প্রীতির অন্যতম প্রতীক বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৩ এপ্রিল) সকালে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আয়োজিত আন্তর্জাতিক বৌদ্ধবিহারে ‘সম্প্রীতি ভবন’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন হিসেবে আন্তর্জাতিক বৌদ্ধবিহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই বিহার শুধু ধর্মীয় নয়, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।’

অধ্যাপক ইউনূস বলেন, ‘অতিপ্রাচীনকাল থেকেই এই অঞ্চলের বৌদ্ধবিহারগুলো শুধু ধর্মচর্চার স্থান নয়, বরং তা ছিল জ্ঞানচর্চা ও জনকল্যাণের কেন্দ্র। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভিক্ষু ও ছাত্ররা এসেছেন এখানে শিক্ষা নিতে। মহামানব বুদ্ধের শান্তি ও সম্প্রীতির বাণী এখান থেকে ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে।’

তিনি আরও বলেন, ‘বৌদ্ধধর্ম জীবজগতের সকল প্রাণীর মঙ্গল কামনা করে। গৌতম বুদ্ধ আমাদের শিখিয়েছেন– শান্তি ও সুখ থেকে কাউকেই বঞ্চিত করা উচিত নয়, এমনকি ক্ষুদ্র প্রাণীকেও নয়। এদেশের গর্ব অতীশ দীপঙ্কর, যিনি বুদ্ধের বাণী তিব্বতসহ দূরপ্রাচ্যে ছড়িয়ে দিয়েছিলেন।’

‘সম্প্রীতি ভবন’ প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্তর্জাতিক বৌদ্ধবিহারের নতুন এই ভবনটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিকতা ও ঐতিহ্যকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবে। এটি ধর্মীয়, সামাজিক ও কারিগরি শিক্ষার পাশাপাশি মানবকল্যাণেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD