বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ছাড়ালো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫ ১:১৬ pm
গহনা অলঙ্কার দুল চুড়ি হাড় সীতা পায়েল নূপুর অলংকার গয়না jewellery gold coin স্বর্ণ মুদ্রা সোনা
file pic

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গতকাল অনুষ্ঠিত বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৭ হাজার ৬৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৫ হাজার ১৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১১ হাজার ৬৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরো

© All rights reserved © outlookbangla

Developer Design Host BD