বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন




অনুমতি ছাড়া হজ নয়: ধর্ম মন্ত্রণালয়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২ মে, ২০২৫ ৬:০২ pm
Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম ওমরাহ Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম macca makka kaba ওমরাহ hajj hajj-saudi-হজযাত্রী hajj saudi হজযাত্রী
file pic

সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে অনুমতি ছাড়া হজ পালন না করতে বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় বলেছে, অনুমতি ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে তাকে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে। একাজে সহায়তা করলেও এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

এ বছর হজযাত্রীদের মক্কায় প্রবেশ, অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা জোরদারে নতুন বিধিমালা জারি করেছে সৌদি সরকার। সেই অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র, মক্কায় বসবাসের প্রমাণপত্র (ইকামা) ও হজ পারমিট লাগবে।

সৌদি সরকারের বরাতে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, যদি কোনো বিদেশি নাগরিক নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় অবস্থান করে কিংবা বৈধ অনুমতি ছাড়াই হজ পালনের চেষ্টা করে, তাহলে তাকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে এবং পরবর্তী ১০ বছর তাকে সৌদি আরবে প্রবেশ করতে দেওয়া হবে না।

১ জিলকদ বা ২৯ এপ্রিল থেকে ১৪ জিলহজ বা ১০ জুন পর্যন্ত এই বিধান কার্যকর থাকবে। এ সময় অনুমতি ছাড়া পবিত্র মক্কা নগরী বা আশপাশের পবিত্র স্থানগুলোতে কেউ প্রবেশ কিংবা অবস্থান করতে পারবে না। বিশেষ করে যারা ভিজিট ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করছেন, তাদের ওপর সর্বোচ্চ পর্যায়ে নজরদারি থাকবে বলে সৌদি সরকার জানিয়েছে।

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, “হজের সুষ্ঠু ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার স্বার্থে সৌদি সরকার ঘোষিত আইন-কানুন ও বিধিনিষেধ অনুসরণ করা আবশ্যক। সৌদি আরবের সাথে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় জড়িত আছে। প্রায় ৩৫ লাখ বাংলাদেশি সৌদিতে কর্মরত। এদেশ থেকেই আসে সর্বোচ্চ রেমিটেন্স।”




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD